
’প্রকাশিত,২৪, সেপ্টেম্বর,২০২২
আশিকুর রহমানঃ
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত নারী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘ডটার অব কিচেন ইন বাংলাদেশ’ শীর্ষক কুকিং প্রতিযোগিতা। আজ ২৪ সেপ্টেম্বর সকাল ১২টায় এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির যুগ্ন-আহ্বায়ক মাসুদুল হাসান জায়েদী লিখিত বক্তব্যে এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে দেশের পর্যটন পেশাজীবীদের অন্যতম সংগঠন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন (বিটিইএ)। বাংলাদেশের স্বাধীনতার পর রান্না একটি শিল্প হিসেবে প্রসার লাভ করেছে। বতমানে এ শিল্পটি খুবই জনপ্রিয়। বিটিইএ রন্ধনশিল্পে বিপ্লব সাধনের লক্ষ্যে রন্ধনশিল্পী ও উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় শেফ ও রন্ধন উদ্যোক্তাদের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুগোপযোগী করে গড়ে তুলতে বিটিইএর উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী নারী শিক্ষার্থীদের নিয়ে ‘বিটিইএ ডটার অব কিচেন ইন বাংলাদেশ কম্পিটিশন-২০২২’ আয়োজন করেছে।’
অংশগ্রহণের নিয়মাবলি
নারী শিক্ষার্থীদের প্রথমে গুগল ফর্ম পূরণ করে, রেজিস্টেশন ফি (২০০/-) ০১৯৬০৫৬২৮৪৫-নম্বরে নগদ/বিকাশ করে রেজিস্টেশন করতে হবে। তারপর সংযুক্তি হিসেবে : ক) নিজের বায়োডাটা, খ) নিজের ছবি, গ) রেসিপি, ঘ) ফুডের ছবি, ঙ) বিকাশ বা নগদে পাঠানো টাকার স্ক্রিনশট কপি, এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে : [email protected]
অনলাইন রেজিস্টেশন থেকে জুরিবোর্ড ২০ জন করে বিভাগীয় প্রতিযোগিতার জন্য আটটি বিভাগ থেকে মোট ১৬০ জনকে নির্বাচিত করবেন। তারপর প্রতিটি বিভাগে অনলাইন/লাইভ কুকিংয়ের মধ্য দিয়ে জুরিবোর্ড প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজন করে মোট ২৪ জনকে নির্বাচিত করবেন। সেই ২৪ জনকে ঢাকায় এনে দিনব্যাপী গ্রুমিং করে লাইভ কুকিংয়ের মধ্য দিয়ে সেরা ১০ জন বাছাই করা হবে। ১০ জনকে গ্রুমিং করে লাইভ কুকিংয়ের মধ্য দিয়ে ‘ডটার অব কিচেন ইন বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ নির্বাচিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
পুরস্কার
চাম্পিয়ান : ৩০,০০০ টাকা, উইনার ক্রাউন, বিমান টিকিট, ট্রফি, গিফট হ্যাম্পার, শেফ কোট, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ
প্রথম রানার আপ : ২০,০০০ টাকা, বিমান টিকিট, ট্রফি, গিফট হ্যাম্পার, শেফ কোট, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ
দ্বিতীয় রানার আপ : ১০,০০০ টাকা, বিমান টিকিট, ট্রফি, গিফট হ্যাম্পার, শেফ কোট, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ
সেরা ১০ জনের বাকি সাতজন : ক্রেস্ট, গিফট হ্যাম্পার, সার্টিফিকেট ও ট্যুর প্যাকেজ
সেরা ২৪ জনের বাকি ১৪ জন : গিফট হ্যাম্পার ও সার্টিফিকেট
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডটার অব কিচেন ইন বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক মাসুদুল হাসান জায়েদী, বিটিইএর চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, এ ছাড়া উপস্থিত ভাইস চেয়ারম্যান জাহিদুর রহমান শাওন, পরিচালক এ বি এম ইব্রাহিম ও কাওসার আজিজ প্রমুখ।