
প্রকাশিত, ০৮-১২-২০২০
মোঃ ফিরোজ নারায়ণগঞ্জ প্রতিনিধি :-
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ওই নারী বাদী হয়ে ধর্ষক জিহাদ ও সহযোগী তিন জনসহ চারজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
(ছদ্মনাম) ফারিহা বলেন জেহাদ আমার পূর্ব পরিচিত সে আমার সাথে কথা বলবে বলে ডেকে নিয়ে একটি ঘরে জোরপূর্বক ধর্ষণ করে এবং আমার শরীরের কাপড় চোপড় এলোমেলো অবস্থায় ভিডিও ধারণ করে পরবর্তীতে সে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েকবার আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এক পর্যায়ে আমি গর্ভবতী হয়ে গেলে আমাকে সে কৌশলে ঔষধ সেবন করে আমার গর্ভের বাচ্চা নষ্ট করে দেয় আমি প্রতিবাদ করতে চাইলে আমাকে বিয়ে করবে করবে বলে আশ্বাস দেয় ।
ঘটনাটি জানাজানি হয়ে যায় এক পর্যায়ে পরে জেহাদের বাবা ও মা আমার বাড়িতে এসে আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে আসছে আর বলিতেছে জেহাদ কখনো আমাকে বিয়ে করবে না আর আমি যদি এই ব্যাপারে কারো কাছে কিছু বলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি বিচার চাই নয়তো আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা থাকবে না।
এ ব্যাপারে তদন্তকারী অফিসার এসআই হুমায়ুন কবির বলেন , অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে ।


