print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, জুলাই,২০২১

মোঃকাউসার (নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি)

প্রাণঘাতি কভিড-১৯ ভাইরাসের সংক্রামণ দিন দিন বেড়ে চলেছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩০ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৪৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫ হাজার ৪৩৬ জনে। তবে গত ২৪ ঘন্টায় এ করোনাভাইরাসে মৃত্যু হয়নি কারোর। এছাড়া এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৫৩১ জন। আজ শনিবার (১০ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যসূত্রে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১৭ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭০৩ জন, সদরে মারা গেছেন ৪৪ জন ও আক্রান্ত হয়েছে ৩ হাজার ১১২ জন, বন্দরে মারা গেছেন ১০ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৯ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯৯৯ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। পরে নারায়ণগঞ্জের কপাল থেকে হটস্পটের তকমা তুলে নেয়া হয়।

এদিকে, গত ২২ জুন ভোর ৬টা থেকে নারায়ণগঞ্জসহ ৭ জেলায় শুরু হয় কঠোর লকডাউন যা ৩০ জুন পর্যন্ত বলবত থাকার কথা। তবে এরই মধ্যে ১৪ জুলাই পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন বহালে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া লকডাউনে সরকারী বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী তৎপর হয়েছে।