print news || Dailydeshsomoy

প্রকাশিত,৫, জুন,২০২১

মোঃকাউসার নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার ৫ জুন দুপুর আড়াইটায় এনায়েত নগর উত্তর পাড়া এলাকা থেকে মাদকসহ ১জন কে আটক করা হয়।

আটককৃত নাম মোঃমামুন মিয়া(২৮)।এ সময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা ও ৯৭হাজার টাকা জব্দ করা হয়।

মোঃ মামুন মিয়া কুমিল্লার বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার মোঃআব্দুর রহিমের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো মসিউর রহমান জানান,মামুন মিয়া দীর্ঘদিন ধরে অত্র এলাকায় বিভিন্ন কৌশলে মাদক বিক্রি করবেন।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি একাধিক মামলার আসামি। আসামিকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলায় আইনে মামলা করা হয়েছে।