print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, জুন,২০২১

মোঃকাউসার নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে পরকিয়ায় বাঁধা দেওয়ায় ৫ বছরের ছেলে সন্তানসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার এবং দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলাতক স্ত্রীর স্বামী আবু জাফর বাদী হয়ে জিডি করেছেন থানায়।

আবু জাফরের দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৬ বছর আগে রূপগঞ্জ সদর ইউনিয়নের ভক্তবাড়ি এলাকার সুরুজ মিয়ার মেয়ে আইরিন আক্তার আখির সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আব্দুর রহমান (৫) নামে এক ছেলে সন্তান রয়েছে। কিন্তু কিছুদিন ধরেই তার স্ত্রী আইরিন আক্তার আখি মোবাইল ফোনের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। আবু জাফর বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রীকে নিষেধ করেন। কিন্তু তার নিষেধ না শুনে উল্টো তার স্বামীকে মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দেয়। পরে বিষয়টি তার শাশুরীসহ তার স্ত্রীর পরিবারের লোকজনকে জানালে তারা তাকেই উল্টো শাসিয়ে দেয়।

এরপর গত বৃহস্পতিবার রাতে আইরিন আক্তার আখি নগদ টাকা, স্বর্নালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল ও তার পাঁচ বছরের ছেলে আব্দুর রহমানকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে আবু জাফর বাদী হয়ে তার স্ত্রী আইরিন আক্তার আখি, শাশুরী মমতাজ বেগমসহ চার জনকে এজাহার নামীয় আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।