
প্রকাশিত,২২ এপ্রিল, ২০২১
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিনদিন পর সেচ করা পুকুরের গর্ত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা সকহয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জোড্ডা পুর্ব ইউনিয়নের জোড্ডা মিয়াজি বাড়ীর পাশ্ববর্তী সেচ করা একটি পুকুরের গর্তের কাঁদার ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে মিয়াজি বাড়ীর মরহুম সামছুল হকের ছেলে এনামুল হক (৬০)। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে পরিবারের সদস্যদের হাতে তিনি খুন হয়েছেন। উল্লেখ্য, গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ হয়। পুলিশ এনামুল হকের তিন ছেলেকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। তারা হলেন নুর মোহাম্নদ সুমন (৩২), নুর আলম সুজন (৩০), শাহপরান (২০)।
সহকারী পুলিশ সুপার ( চৌদ্দগ্রাম সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার স্হলে অবস্থান করছেন।নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ( ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনারস্হল থেকে লাশ উদ্ধার প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের কাজ চলছে।


