
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২১
নিজেস্ব প্রতিনিধিঃ
সপ্তাহিক “সবুজ পত্র” পত্রিকার সম্পাদক ও হাজারিকা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দীন স্বপন উপর হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী।
(৮-সেপ্টেম্বর) বুধবার কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের জোড়পুকুরিয়া ব্রীজের উপর অতর্কিত এ হামলা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আহত জামাল উদ্দিন বলেন, সংবাদপত্রের কাজ শেষ করে উপজেলার বাঙ্গড্ডা ইউপি থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে ফেরার পথে পৌর সদরের জোড়পুকুরিয়া ব্রীজের উপর আসলে আগ থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী হকিস্টিক ও লাঠি হাতে নিয়ে সিএনজি গতিরোধ করে তাকে সিএনজি থেকে নামার জন্য টানাহেঁচড়া করে। পর সে সিএনজি থেকে নামলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার হাতে থাকা মুঠো ফোনটি নেয়ার জন্য অনেক টানাহেঁচড়া করেন। এক পর্যায় আহত জামাল উদ্দীন স্বপন আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে যায়।
বর্তমানে জামাল উদ্দিন স্বপন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।
ছবি দিয়ে ওই সন্ত্রাসীদের নিউজ আসতেছে পত্রিকায়।


