print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩,আগস্ট,২০২১

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার হরিপুর সাবেক পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন শাহাআলমের বাড়ীতে মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়ে এক কাউন্সিলর প্রার্থীসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা হলেন,পৌরসদরের বেতাগাঁও গ্রামের মৃত.ইসমাঈল হোসেনের ছেলে মোঃ বেলায়েত হোসেন পৌরসভার ১ নং ওয়ার্ডের উট পাখী প্রতিকের কাউন্সিলর প্রার্থী। হরিপুর গ্রামের মৃত.আলী হোসেনের ছেলে বকুল মিয়া,মৃত.আলী আহাম্মদের ছেলে শাহাআলম,মৃত.বাশা মিয়ার ছেলে নাছির হোসেন।

জানা যায়,ওই বাড়ীটিতে দীর্ঘদিন থেকে নোয়াখালী, ১৪ গ্রামসহ বিভিন্ন স্হান থেকে জুড়ায়ী এনে আসর বসতো মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে চার জুয়ারীকে তাস, নগদ টাকাসহ গ্রেপ্তার করে।

নাঙ্গলকোট থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন,গ্রেপ্তারকৃতদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।