
প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২৩
কুমিল্লা নাঙ্গলকোট প্রতিনিধিঃ জসিম চৌধুরী নিলয়ঃ
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের দু’দিন পর সোমবার বিকেলে টয়লেট থেকে সাখাওয়াত হোসেন সাকিব (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাখাওয়াত হোসেন সাকিব উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মজুমদার বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে সাকিব নিখোঁজ ছিলো, বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে সাকিবের পরিবার নাঙ্গলকোট থানায় একটি হারানো ডায়রি করেন।
পরে সোমবার বিকেলে পরিবারের লোকজন দুর্গন্ধ পেয়ে চতুর্দিকে খোজাখুজি করলে টয়লেটের সেপ্টিক ট্যাংকে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সাকিবের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
সাকিবের বাড়িতে সিলেটের এক লোক বসবাস করতো, সাকিব নিখোঁজের দিন থেকে আশ্রিত লোককেও খোঁজে পাওয়া যাচ্ছে না। (প্রাথমিকভাবে আশ্রিত ব্যাক্তির পরিচয় জানা যায় নি)
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ে তদন্ত অনুসারে ধারণা করা হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের তদন্ত চলছে,এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঐসময় চৌদ্দগ্রাম নাঙ্গলকোট থানার সার্কেল এএসপি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন এবং সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ টুটুল ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ।
লাশ উদ্ধার করেছে,পুলিশ ময়নাতদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।


