
প্রকাশিত, ১৪-১২-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে পৃথক অভিযান চালিয়ে ৬০ হাজার ১শ ৫০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ একটি টিম।
আজ সোমবার ১৪ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো- ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া ৫নং ওয়ার্ডের বাদশা মিয়ার পুত্র জিয়াউল হক( ২৮) বালুখালি ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর পুত্র নুর মোহাম্মদ (২০) বালুখালি ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মুল্লার পুত্র ছৈয়দ কাসেম( ২১) এবং জিয়াউল হক।
সুত্রে যানায় ঘুমধুম বেতবুনিয়া হেডম্যন পাড়া এলাকা থেকে ৪৮হাজার ৭শ ৫০পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ৯হাজার ৫০পিস এবং ছৈয়দ কাসেম কে ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ১হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করা হয় বলে এই প্রতিবেদক কে জানান নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের এএসআই নুরুল ইসলাম ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মো: দেলোয়ার হোসেন।
ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, বান্দরবান জেলার এসপি স্যারের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযান চলছে।
আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান (ওসি ) মুহাম্মদ আলমগীর হোসেন।


