
প্রকাশিত,২৬, আগষ্ট,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
গত কাল রাত আনুমানিক ১১টায় নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার রেন্টিতলা নামক স্থান থেকে নিষিদ্ধ ভারতীয় ২৮ বোতল মদ সহ মাদক-কারবারি ২ জনকে আটক করেছে কলমাকান্দা থানা-পুলিশ।
জানা যায়,নবাগত এসপি ফয়েজ আহমেদ যোগদানের পর থেকেই ১০ টি থানার অফিসার ইনর্চাজদের কড়া নির্দেশ প্রদান করেন যেন নেত্রকোণা জেলা থেকে ইয়াবা,মদ,গাজা অচিরেই নির্মূল করার জন্য কঠোর ভাবে মাঠে কাজ করতে।
তারই লক্ষ্যে কলমাকান্দা থানার অফিসার ইনর্চাজ আবদুল আহাদ খানের চৌকস টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রেন্টিতলা এলাকা থেকে ২৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ এবং মাদক কারবারি সিপন এবং সজিবকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার দক্ষ অফিসার ইনর্চাজ আবদুল আহাদ খান জানান, মাদক সহ ২ জনকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা করে আদালতে সোর্পদ করা হবে।
এই প্রসঙ্গে নবাগত এসপি ফয়েজ আহমেদের সঙ্গে কথা বললে তিনি জানান,নেত্রকোণা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করা হবে সকলের সহযোগিতায়।তিনি আরো জানান অপরাধী যেই হোক কোন ছাড় দেওয়া হবেনা।


