
—————-কবিতা——————–
————আনোয়ার চিশতি———————
—————–নেত্রকোণা———————–
—————————————————————–
আসিয়াছে কার্তিক অগ্রহায়ণ মাস
সোনালী মাঠে আসিতেছে ধানের সুবাস
কৃষক কাটিয়াছে ঝাড়ের বাশঁ
নতুন ঘর দেখিতে সাবাস।
কৃষানীর ব্যস্ততা যায় দু -মাস
নতুন ধানের নবান্নের পেয়ে আভাস
এই ধানে পরিবার চলে বারমাস
গ্রামীন নারী চিরকাল সংসারের দাশ।
কাচা পাকা ধানে বহে দক্ষিনা বাতাস
ধান কাটার পৃর্বে কৃষক করে হা হুতাস
মন ভেংগে যায় মেঘলা দেখিলে আকাশ
কখন জানি হয় গো কৃষকের সর্বনাশ।
অনেক সাধনার ফসলের জমিতে করেছে চাষ
শহরে নয় গ্রামে করেছে কৃষক বাস
নতুন ফসলই কৃষকের হাসি ফোটানোর মাস
বরণ করি কৃষক তোমায় ফুল দিয়ে একরাশ।
——————————————————————–
কবিতাঃরচনাস্হলঃগফরগাওঃময়মনসিংহ।।


