
প্রকাশিত,২৭, জুলাই,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে অবৈধ ইজিবাইক আটকের পর শুভেচ্ছা উপহার দিয়ে সতর্কমূলক ছাড়।
নড়াইল পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে লকডাউনে ইজিবাইক আটক করা হলেও খাদ্য সহায়তা দিয়ে ইজিবাইক ফিরিয়ে দিলেন,পুলিশ সুপার প্রবীর কুমার।নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশে ইজিবাইক আটকের পরে শুভেচ্ছা উপহার দিয়ে ছাড় দিয়ে,ইজিবাইক চালকদের স্বাস্থবিধী মেনে চলতে আহব্বান জানান,পুলিশ সুপার।
লকডাউনের মধ্যে কেউ ঘর থেকে বের হবেন না,নড়াইলে ট্রাফিক পুলিশের সার্জেন্টদের তৎপরতায় করোনা মহামারী লকডাউনের মধ্যে অবৈধ ইজিবাইক স্বাস্থবিধী মেনে না চলার কারনে আটক করলেও মানবীক পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) লকডাউন চলাকালীন সময়ে আটক কৃত ৫০ টি ইজিবাইক চালকদেরকে শুভেচ্ছা উপহার হিসাবে খাদ্য সহায়তা তুলে দেন।
এসময়,উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রঃ) মোহাম্মদ সোহানুর রহমান সোহাগ,ট্রাফিক বিভাগের টিআই আনন্দ সহ ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন প্রমূখ।পুলিশ সুপার পবীর কুমার রায় পিপিএম (বার) আটককৃত সকল ইজিবাইক চলাকদের উদ্দেশে বলেন,দেশের ন্যায় নড়াইলেও করোনা ভাইরাস মহামারী রুপ ধারন করায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনে সড়কে ইজিবাইক স্বাস্থ্যবিধী অমান্য করে যাত্রী নিয়ে চলাফেরা করায় এবং লকডাউন সফল করতে ট্রাফিক পুলিশ ইজিবাইক আটক করায় এবং সকলেই নিম্নআয়ের অসহায় মানুষের কথা বিবেচনা করে আটক কৃত সকল ইজিবাইক ছেড়ে দিয়ে প্রতিটা ইজিবাইক চালকদের শুভেচ্ছা উপহার হিসাবে চাল,ডাল দিয়ে সন্মান প্রদান করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
মহামারী করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় নড়াইলে লকডাউনের মধ্যে ইজিবাইক নিয়ে ঘর থেকে রাস্তায় বের হবেন না বলেও জানান।


