
প্রকাশিত,০৬, আগস্ট,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ভেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নড়াইল পৌরসভার পক্ষ থেকে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ (৬আগষ্ট) শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় নড়াইল পৌরসভার আয়োজনে নড়াইল পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন,জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় ( পিপিএম, বার)।এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃরিয়াজুল ইসলাম,জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মোঃ মাহ্বুব আলম,পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক,পৌরসভার সচিব ওহাবুল আলম, সহকারি প্রকৌশলী মোঃসুজন আলী,মোঃমেহেদী হাসান,কাউন্সিলর মোঃ তুফান আহম্মেদ,মোঃরাজু
শেখসহ সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমূখ।এ সময় পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, মহামারি করোনার পাশাপাশি ভেঙ্গুর প্রকোপ
বাড়ার আগেই নড়াইল পৌরসভা জনসচেতনতা ও ভেঙ্গু প্রতিরোধ মশক নিধন অভিযানের
কার্য্যক্রম পরিচালনা শুরু করেছে।আমদের পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই কার্য্যক্রম অব্যাহত থাকবে।পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,নড়াইল পৌরসভার পাশাপাশি নড়াইলের জেলা পুলিশ ভেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে,জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান বলেন,আমরা সকলেই যদি নিজ নিজ অফিস
আদালত আঙ্গিনা পরিস্কার রাখি তাহলে ভেঙ্গু প্রতিরোধ ও অন্যান্য ভাইরাসপ্রতিরোধ করা সম্ভব।


