print news || Dailydeshsomoy

পৈকাশিত

নকলা (শেরপুর), প্রতিনিধি:

২৩ জুলাই ২০২৫ — “সবুজে প্রাণ, গাছে জীবন” — এই স্লোগানকে ধারণ করে নকলা উপজেলার পরিবেশ রক্ষায় ১০ হাজার কৃষ্ণচূড়া গাছ বিতরণ এবং রোপনের মহতী উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ও ‘নকলা অদম্য মেধাবী’ সংস্থার চেয়ারম্যান আবু শরিফ কামরুজ্জামান।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সড়কের পাশে ও জনসমাগমস্থলে এই গাছগুলো রোপণ করা হচ্ছে।

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তা।

আবু শরিফ কামরুজ্জামান বলেন, “নকলা আমার প্রাণের জায়গা। প্রবাসে থেকেও আমি সব সময় আমার এলাকার জন্য কিছু করতে চাই। বকুল, কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্যই নয়, এটি ছায়া দেয়, প্রাণবায়ু দেয়। তাই আমি চাই পুরো নকলা কৃষ্ণচূড়ার লাল ফুলে রাঙিয়ে উঠুক।”

‘নকলা অদম্য মেধাবী’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গাছগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দলও গঠন করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।