
প্রকাশিত,০৪, জানুয়ারি,২০২৩
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর নকলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নকলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ঠ এ কমিটি গঠন করা হয়।
বুধবার ৪ঠা জানুয়ারি নকলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ৫১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
এ সময় সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শফিউল আলম লাভলু, সাংবাদিক শফিউজ্জামান রানা, সাংবাদিক দেলদুয়ার হোসেন দেলু,সাংবাদিক আল আমিন, মিন্টু খন্দকার সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
উক্ত কমিটিতে নকলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলতাফ হোসেন সভাপতি, নকলা চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জুলফিকার রহমানকে নির্বাহী সভাপতি, পূর্ব কায়দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক , গড়েনঁগাও সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো: মোস্তফা কামালকে নির্বাহী সাধারন সম্পাদক, উরফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।


