
প্রকাশিত,৩০, অক্টোবর,২০২১
নকলা প্রতিনিধি:
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি ‘ এ স্লোগানকে সামনে রেখে পুলিশের উদ্যােগে বর্ণিল আয়োজনে নকলা উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে’২১।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় শেরপুর জেলার নকলা থানা পুলিশ কমিউনিটি পুলিশিং বিষয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে’২০২১ অনুুুুষ্ঠানে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ নকলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা বুলবুল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম শাহিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান, ট্রাফিক ইনচার্জ (টিআই) আশরাফ আলী আকন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলর তোতা মিয়া, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
নকলা থানা অফিসার ইনচার্জ মুসফিকুর রহমান বলেন, জনগনের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং সৃষ্টি এতে করে পুলিশ ও জনগণের মাঝে ভ্রাত্বিত্তবোধ তৈরি হয়েছে। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রাদায়িক সহিংসতা প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
শোভাযাত্রা আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের কর্মী আবু হামযা কনকের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ কর্মী অংশ নেন। কমিউনিটি পুলিশের সদস্য পুলিশ, আনসার ভিডিপি সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, সমাজকর্মী সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।


