
প্রকাশিত,৩০, অক্টোবর,২০২২
মিন্টু খন্দকার নকলা প্রতিনিধিঃ
হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যে শেরপুর নকলায় ৩০ অক্টোবর রবিবার শেরপুরে নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সকালে দিবসটি পালন উপলক্ষে একটি র্যালি বের হয়,র্যালিটি নকলা উপজেলায় প্রশাসনের কার্যালয়ে সামনে থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে নকলা উপজেলা প্রশাসনের হল রুমের সামনে শেষ হয় এবং পরবর্তীতে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী হয়।
এরপর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নকলা উপজেলায় পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোমমান আরা নকলা উপ সহকারী প্রকৌশলী, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মেদ বলেন, এ দিবস পালনের উদ্দেশ্য হলো সবাই নিরাপদ পানি পান করে সুস্থ ও সবল থাকা। পাশাপাশি নিয়মিত নির্দেশনা মোতাবেক হাত ধোয়া ও সব কাজে নিরাপদ পানি ব্যবহারে মানুষকে সচেতন করা। সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে সুস্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা।
তিনি আরো বলেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার এবং নিরাপদ পানি ব্যবহারে মানুষকে লিফলেট, ফেস্টুন, শিক্ষণীয় নাটক ও উঠান বৈঠকের মাধ্যমে পানিবাহিত রোগ থেকে মুক্তির জন্য সচেতন করতে হবে।


