
প্রকাশিত,০৭, জানুয়ারি,২০২৩
খন্দকার জসিম উদ্দিন নকলা (শেরপুর) প্রতিনিধিঃ)
শেরপুর নকলা উপজেলা ১ নং গনপদ্দি ইউনিয়নে সরকারি বিল দখল করে পুকুর খনন ও পানি প্রবাহ বন্ধ করে কৃষি আবাদ ও মাছ চাষ করে আসছিলো এলাকার প্রভাবশালী মহল।
শুক্রবার (৬ অনুযায়ী) গনপদ্দি ইউনিয়নে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বিলে অভিযান চালিয়ে এসব জমি অবৈধ দখলমুক্ত করে করে সরকারের নিয়ন্ত্রনে আনা হয়। এর মধ্যে ছোট বড় প্রায় ৪০টি পুকুর রয়েছে।
অভিযান কালিন সময়ে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, কাননগো শেখ আব্দুর রহিম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও মামুন হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা মো. হযরত আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
একশন হিরো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ বলেন, উপজেলা পেকুয়া বিলে ১৯৬ একর জমি আছে যা সরকারি। স্থানীয় কিছু লোকজন ১শ একরের মত জায়গা অবৈধভাবে দখল করে ছোট বড় পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিল। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ দখলদারদের কাছ দখলমুক্ত করা হয়েছে এবং লাল নিশান দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এলাকাবাসী মতে উদ্ধারকৃত জমির বাজারমূল্য ২০ কোটি টাকার বেশী।
নকলা উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, দীর্ঘদিন থেকে এই এলাকায় প্রভাবশালী মহল বিলটি দখল করতে করতে প্রায় সম্পর্ন বিল বন্ধ করে ফেলেছে,যাহার ফলে এলাকায় কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না, বর্ষায় কয়েকশ পরিবার পানি বন্দি থাকছে।


