
প্রকাশিত,২৮, জুন,২০০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই দুজনের মধ্যে একজন নার্স (৩২) এবং অপরজন হলেন আয়া (২৩)।
কোভিড ১৯সংক্রমণের শুরু থেকে আজ সোমবার (২৮জুন) পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫জন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,সর্দি জ্বর,শরীর ব্যথা ও কাশিতে আক্রান্ত হয়ে গতকাল রবিবার (২৭জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন আয়াসহ আটজন করোনা ভাইরাসে আক্রান্ত কী না তা জানার জন্য হাসপাতালে এন্টিজেন পরীক্ষা করান। এই আটজনের মধ্যে একজন নার্স ও একজন আয়ার শরীরে করোনা শনাক্ত হয়। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে এ উপজেলায় কোভিড ১৯আক্রান্তের সংখ্যা ৫৫জন।এর মধ্যে দুজন মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.এমরান হোসেন বলেন,করোনায় আক্রান্ত নার্স ও আয়া এই দুজন হোম আইনোলেশনে রয়েছেন।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন,করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।#


