print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, জুন,২০২১

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলয় ৫৪লিটার চোলাইমদসহ বাদল হরিজন (৫০) ও বাসন্তী হরিজন (৪০) নামের দুজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কংস সেতুর উত্তরপাশের নীচের সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওই দুজনের বাড়ি উপজেলার সদর বাজারের গরুহাট্টা এলাকায়।

ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, উপজেলার সদর বাজারের গরুহাট্টা এলাকার বাসিন্দা বাদল হরিজন ও বাসন্তী হরিজন দুজনই মাদকসেবী ও মাদকব্যবসায়ী। ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজার থেকে ওই দুজন দুটি প্লাস্টিকের বস্তার ভেতরে পানীয় বোতলের মধ্যে করে চোলাই মদ নিয়ে ধর্মপাশা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ছয়টার দিকে উপজেলা
সদরের কংস সেতুর নীচের উত্তরপাশের সড়ক থেকে ৫৪লিটার চোলাইমদসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওইদিনই তাদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।