
প্রকাশিত, ১৯ জানুয়ারি, ২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়নে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ ও আইসিটি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ আজ সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট বিভাগের গ্রামীণ অ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্প (রারিপ) এই প্রশিক্ষণের আয়োজন করে।
এতে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও সদস্য ২৫জন অংশ নেয়। প্রশিক্ষক ছিলেন রারিপ প্রকল্পের ট্রেনিং কোঅর্ডিনেটর সত্যেন্দ্র নাথ মিত্র ,অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর মলয় বিকাশ দাস, আইসিটি বিভাগের উপজেলা সহকারী পোগ্রামার আব্দুল ইউনুস আলী।#


