print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, আগস্ট,২০২১

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ

১৫আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে স্থানীয় স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জুতা পায়ে রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালেয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খানের নেতৃত্বে ছাত্রলীগের ১০/১২জন নেতাকর্মীকে নিয়ে মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। এ সময় ওই কার্যালয়ের ভেতরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁরা পুস্পমাল্য অর্পন করেন।
এসময় সেখানে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের সবার পায়ে জুতা পরিহিত ছিল। জুতা পায়ে দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে।
মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান নিজেকে মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি দাবি করেন বলেন, আমরা মধ্যনগর থানা ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে জাতীয় শোক দিবসের দিনে মধ্যনগর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পন করেছি। এ সময় আমাদের সবার পায়ে জুতা পরিহিত থাকার বিষয়টি খেয়াল করিনি। এটি আমাদের অনিচ্ছাকৃত ভুল।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি কর্তৃক অনুমোদিত মধ্যনগর থানা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াসিফ আলভী বলেন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে রেখে পুস্পমাল্য অর্পনের বিষয়টি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। মধ্যনগরে কতিপয় নামধারী কিছু ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে যারা ভূয়া পদ পদবী ব্যবহার করে নানাভাবে ছাত্রলীগের সুনাম নষ্ট করে আসছে। জুতা পায়ে রেখে বঙ্গবন্ধুকে যারা অবমাননা করেছে আমরা সাংগঠনিকভাবে বিষয়টি প্রতিহত করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর আলম খান মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এখন মধ্যনগর থানায় যে আহ্বায়ক কমিটি রয়েছে তাতে তিনি নেই। সংগঠনে থাকলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেত। জুতা পায়ে রেখে বঙ্গবন্ধুর ছবিতে পুস্প মাল্য অর্পন করার বিষয়টি অত্যন্ত গুরুতর ও অমার্জনীয় একটি অপরাধ। #