
প্রকাশিত, ২২ জানুয়ারি, ২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ১ (ধর্মপাশা,জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসে রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসে রোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার,ষড়যন্ত্র ও দলীয় নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে মধ্যনগর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকট আবদুল মজিদ তালুকদার।
মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি মো.জহিরুল হক, সহ সভাপতি আব্দুস শহীদ আজাদ, সাইদুর ররহমান, রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক অমেরশ রায় চৌধুরী ,যুগ্ম সম্পাদক মোবারক হোসেন,মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, সাবেক ছাত্রলীগ নেতা প্রদীপ চন্দ্র সরকার প্রমুখ।


