
প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:
সুমন আহমেদ এক প্রতিবাদ লিপিতে বলেন,”দৈনিক সময়ের বার্তা অনলাইন পত্রিকায় ৯ই ফেব্রুয়ারী ২১’ তারিখে ‘ পিঠ বাঁচাতেই আওয়ামী যুবলীগে অনুপ্রবেশ করেছে সুমন আহমেদ ‘ শিরোনামে প্রকাশিত আমার বিরুদ্ধে করা সংবাদটি মিথ্যা। আমি আগে ২০০৩ সাল থেক আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে ছাত্রলীগ ও যুবলীগের ইউনিয়ন শাখা কমিটিতে দায়িত্ব পালন সহ বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সততার সঙ্গে রাজনীতি করছি। আর উক্ত সংবাদে দেওয়া ছবিটি এক বিয়ে বাড়ির অনুষ্টানে আফরোজা খান রিতার সাথে সৌজন্য সাক্ষাৎতের সময় অসাবধানতার কারণে কেউ তুলেছিলো। আমি কখনোই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলামনা।
তাই আমি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং সময়ের বার্তার সাংবাদিকদেরকে পুনরায় সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি।”


