
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
দেশব্যাপী সেরা ২০ জনের মধ্যে দিনাজপুরের ঐতিহ্যবাহী ডেইরি ক্যাসেল “ডেইরি আইকন ২০২২” নির্বাচিত হওয়ায় দিনাজপুর বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে ।
বুধবার (১৪ জুন)দুপুরে বিরল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ডেইরি ক্যাসেল ও পাবনা সুইটস এর পরিচালক শ্যামল কুমার ঘোষ এর হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো: আলতাফ হোসেন।
বিরল উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. শফিউল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. মো: আনিসুর রহমান ।
উল্লেখ,গরু উৎপাদনের পাশাপাশি ডেইরি ক্যাসেল নিজেদের ফার্মে উৎপাদিত গরুর দুধ প্রক্রিয়াজাত করে শহরের পাবনা সুইটস এর দই,মিষ্টিসহ নানা মুখরোচক খাবারের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়ে আসছে।
সম্প্রতি গরুর জাত উন্নয়ন ও আধুনিক উপায়ে খামার পরিচালনাসহ ডেইরি সেক্টরে ব্যাপক অবদান রাখায় দেশব্যাপী ২০ জনের মধ্যে দিনাজপুরের একমাত্র দুগ্ধপণ্য বাজারজাত করণ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় ডেইরি ক্যাসেল এর পরিচালক শ্যামল কুমার ঘোষকে প্রাণীসম্পদ অধিদপ্তরের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ডেইরি আইকন সম্মাননা ও এক লক্ষ টাকার চেক প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক ।


