print news || Dailydeshsomoy

——-কবিতা————-

—আনোয়ার চিশতি—–
——-নেত্রকোণা———-
———————————-
দুুুর বিদেশী বন্ধু তুমি
আছো কত দুরে
তোমার জন্য পরান আমার
আজও যেন পুরে।

বন্ধু, ভালবেসে কান্দাইলা
আমায় তুমি মোরে
থাকি কেমনে একা ঘরে
মন সদায় ঘুরে।

আমার দুঃখ বুঝবে না
তুমি বিনে পরে
তুমি মোর আশার আলো
যেও না কো সরে।

দিবারাতি তোমার লাগি
চোখে জল ঝরে
আচঁল দিয়ে নিভাই জল
তবু নিচে পরে।

কাছে এসো বলি তোরে
যৌবন যাচ্ছে পড়ে
তোমায় যদি না পাই
যাবে জীবন দুঃখে ভরে।
—————————————-