print news || Dailydeshsomoy

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

মঙ্গলবার (৪ জুলাই-২০২৩) দিনাজপুর শহরে
দেশ বাঁচাতে মেহনতী মানুষের (রংপুর বিভাগীয়)
পদযাত্রা বাস্তবায়নে লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৯ তারিখে দিনাজপুরে এই পদযাত্রা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় সৈয়দপুর সাংগঠনিক জেলাসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (৪ জুলাই-২০২৩) দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির: বক্তব্য রাখেন ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন।
প্রধান বক্তা : অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই,
আয়োজনে : দিনাজপুর জেলা বিএনপি, কৃষকদল,শ্রমিকদল,জাসাস,তাঁতীদল ও মৎস্যজীবী দল।