
প্রকাশিত,২৬ এপ্রিল, ২০২১
স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ট্রাক ফেন্সিডিলসহ আটক করেছ ঘোড়াঘাট থানা পুলিশ।
২৪ এপ্রিল শনিবার গভীর রাতে দিনাজপুর থেকে ভাংড়ী মালামালসহ চট্টগ্রাম যাওয়ার পথে ঘোড়াঘাট উপজেলা থেকে পুলিশ ট্রাকটি তল্লাসি করে ট্রাক থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করে।
এসময় গাড়ীতে থাকা ২ জন ভাংড়ী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর শহরের সুইহারী গোলাপবাগ এলাকার সিরাজুল ইসলামের পুত্র ভাংড়ী ব্যবসায়ী হারুনুর রশিদ ও একই এলাকার মৃত জাফর আলীর পুত্র মাহবুর রহমান ওরফে বাচ্চু মিয়া। পুলিশ ট্রাকটি তল্লাসিকালে ড্রাইভার সুইহারী এলাকার আব্দুল জলিলের পুত্র মাসুদ রানা ও হেলপাট ডলার পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, গাড়ীতে কিভাবে ফেন্সিডিল এসেছে আমরা তা জানিনা সে বিষয় সমস্ত কিছু বলতে পারবেন ট্রাকের মালিক ও ড্রাইভার।
প্রতক্ষ্যদর্শী জানায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানের ট্রাক হতে ৪১০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে ৪১০ বোতল ফেন্সিডিল হয়ে যায় মাত্র ১০ বোতল।
যাতে মাদকের মামলাটি হালকা হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ট্রাকটি ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। এব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


