
প্রকাশিত,১৮,মে,২০২৩
মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিবেদকঃ
দিনাজপুরের হাটগুলোয় ধানের সরবরাহ বেড়েছে। মোটা ধান ভালো দামে বিক্রি হলেও চিকন ধানের দাম কিছুটা কম বলছেন কৃষকরা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, চালের দাম কম থাকায় বেশি দামে ধান কিনে তেমন লাভ হচ্ছে না।
দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় প্রতি সোমবার ধানের হাট বসে। সরেজমিন দেখা যায়, মহাসড়কের দুই পাশে সারি সারি ধানের বস্তা। ভোর থেকেই কৃষকরা বিভিন্ন যানবাহনে ধান নিয়ে হাটে আসতে শুরু করেন। এরপরই শুরু হয় কেনাবেচা।
দিনাজপুরের এই হাটে প্রতিমণ ৯০ জিরা কাঠারি ও বগুড়া জিরা কাঠারি ধান ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মোটা ২৮, ২৯ ও ১৬ জাতের ধান ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।


