
প্রকাশিত,৩১, অক্টোবর,২০২১
মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
খুলনা বিভাগীয় প্রধান ঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস টিম এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা, এএসআই(নিঃ) মোঃ শাহিন আলম, এএসআই (নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে হরিশচন্দ্রপুর পূর্বপাড়া সালিকিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অদ্য ৩১.১০.২০২১ খ্রিঃ রাত ১৯:১৫ ঘটিকায় ১. মোঃ আল-আমিন ইসলাম (২৪), পিতা-মোঃ আনোয়ারুল ইসলাম, ২। মোঃ আব্দুর রহমান (২৫), পিতা-মোঃ আব্দুস সালাম, উভয় সাং-কুড়ুলগাছি, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয় ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


