
প্রকাশিত,২২ মার্চ, ২০২১
নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ
আল্লাহ ও আল্লাহর রাসূলের আদেশকে বাস্তবায়নের লক্ষ্যে দ্বীনের পতাকাকে সবসময় উড্ডীন রাখতে
সিলেট,কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুল গ্রামের ইসলাম প্রেমি তরুণ যুবকদের নিয়ে সংগঠিত হয় দরাকুল ইসলামি
যুব সংঘ।
আজ ২২-০৩-২০২১ ইংরেজি, সোমবার রাত ০৮ঃ০০ টার সময় ১১ উপদেষ্টা মন্ডলীর তথ্যাবধায়নে ৩৬ সদস্য বিশিষ্ট নব্য কমিটি প্রকাশিত হয়।
উক্ত নব্য প্রকাশিত সংগঠনের সভাপতি হাফিজ ফয়সল আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কবির আহমদ, সহ-সভাপতি সেবুল আহমদ, সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হুসাইন, অর্থ সম্পাদক মোবিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, প্রচার সম্পাদক এনামুল হক, অফিস সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।
নব্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ কবির আহমেদ বলেন,
আমাদের সংগঠনের স্বার্থে ইসলামিক সকল কার্যকলাপ কায়েম করতে যত শ্রম লাগে ইনশাআল্লাহ আমি করে যাবো। সমাজ থেকে মাদক নির্মুলে আমাদের সংগঠন কাজ করে যাবে।মানুষকে ইসলামের ধর্মীয় কাজে উৎসাহিত করা, খারাপ কাজ থেকে বিরত রাখতে এবং ভালো কাজে উৎসাহিত করতে সদা তৎপর থাকবে আমাদেরকে সংগঠন।
তিনি আরো বলেন গরীব,দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফুটানো জন্য তাদের পাশে সবসময় ছায়ার মত আমরা থাকবো ইনশাআল্লাহ।


