print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩ এপ্রিল,২০২৪

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতির সময় একটি পিক-আপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ২৫ মামলার আসামী সম্রাটসহ ৭ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ২ এপ্রিল দিবাগত রাতে অভিযান চালিয়ে বালিপাড়া থেকে তাদের আটক করা হয়।

বুধবার (৪ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া,পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার,এসআই আঃ করিম,এসআই হানিফ। এছাড়াও ত্রিশালে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলো-১।জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চর ভরসুর ঠুটাপাড়া গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ জীবন(২৮),২। শেরপুর জেলার শেরপুর সদর থানার খড়খড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম(৩২),৩। শেরপুর জেলার শ্রীবর্দী থানার চৈতাজানি বেপারীপাড়া গ্রামের মৃত হামিদ আলী ওরফে হামেদের ছেলে হাবিবুল্লাহ ওরফে পাখী (৩৭),৪।শেরপুর জেলার শেরপুর সদর থানার কুমারী কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে শহিদুল ইসলাম (৩২), ৫। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গর মাইচা‌ গ্রামের মোঃ হাসানের ছেলে শাহ আলম(৩১),৬।জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তারতা পাড়া গ্রামের মোঃ দুলালের ছেলে মোঃ জাহাঙ্গীর ওরফে সম্রাট (২৬),৭। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আছিম (কালাইপাড়) গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে শরীফ হাসান (২১)।মোঃ জাহাঙ্গীর ওরফে সম্রাটের নামে বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাগেছে , উপজেলার ত্রিশাল টু বালিপাড়া সড়কের বইন্নার ব্রীজের পাশে ফাঁকা যায়গায় সড়কের উপর পিকআপ গাড়ীসহ ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহের ভিত্তিতে পুলিশ উপস্থিত হলে দ্রুত পালানোর সময় এস আই আঃ করিম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। পরে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার বালিপাড়া রেলক্রসিং মোড়ের দুই পাশে ব্যারিকেড সৃষ্টি করে রাত ১:৪০ ঘটিকায় তাদের আটক করা হয়। তারা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির সময় ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি কালো রঙের পিক-আপ, কার্টার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আটককৃতদের নামে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।