print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, জানুয়ারি,২০২৪

এস এম জামাল উদ্দিন শামীম:

ময়মনসিংহের ত্রিশালে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ১৬ জানুয়ারি শুরু হওয়া ১৮ জানুয়ারি সমাপনী দিনে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১৫২, ত্রিশাল-৭ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার। উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি কমিশনার(ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। সরকারি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার। এছাড়াও প্রতিযোগিতা সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।