
প্রকাশিত,২০, জুন,২০২১
উজ্জ্বল হাসান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণ রোধে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
রোববার (২০ জুন) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় তাহিরপুরেও পর্যটকদের ভ্রমণ না করতে নৌযানসমূহকে পর্যটক বহন না করার জন্য ইতোপূর্বে নির্দেশনা দেয়া হয়েছে।


