
প্রকাশিত,০৩, আগষ্ট,২০২২
নিজস্ব প্রতিবেদকঃ
তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২২-২৩ বর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৩ আগস্ট) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী নেজাম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল আলম রাফিল কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সাইফুল্লাহ মানসুর আল ফারাবী, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন হৃদয়, সহ- সাংগঠনিক তাসনিম হাসান মজুমদার, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব, উপ-অর্থ সম্পাদক হামিদা আব্বাসী, দপ্তর সম্পাদক জহির রায়হান লিমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরহাদ হাসান আহমেদ।
এতে প্রচার সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান ইজাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রিফাত। এছাড়া সম্পাদকীয় পর্ষদে দায়িত্ব পেয়েছেন খাইরুল ইসলাম দুখু, নুসরাত জাহান বিথী এবং মুশফিকুর রহমান ইমন।
নবনির্বাচিত সভাপতি নেজাম উদ্দিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একইসঙ্গে দায়িত্বেরও। ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে আশা করি সকলেই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবে। তরুণ লেখকদের এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফিল বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক নানান সংকটে তরুণদের ভাবনা, পরামর্শ ও দাবি আদায়ে কলম-ই সবচেয়ে বড় হাতিয়ার। সংগঠনের সদস্যের দায়িত্বশীল মনোভাব ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আশা রাখি সকলেই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হওয়ায় নিজের দায়িত্বশীল হওয়া ও জবাবদিহিতার বিষয়ে আমি বদ্ধপরিকর। সংগঠনটির পূর্বের সফলতা বজায় রেখে সামনে এগিয়ে যেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।


