
প্রকাশিত,১৮, জুন,২০২১
মনির হোসেন শাওনঃ
রাজধানীর বংশালে ঢাকা ব্যাংকের শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে।
ক্যাশ ইনচার্জসহ এ ঘটনায় ওই শাখারই দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে। শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। চার কোটি টাকা উধাও হয়েছে ধারণা করা হচ্ছে বলে জানান। আর তিনি কিছু বলতে পারেননি। যে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তারা হলেন- রিফাত ও ইমরান। ব্যাংকটির বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর এখনই এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক, এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানানো যায়নি।


