
প্রকাশিত,১১, নভেম্বর,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার ফয়েজ আহমেদের দিক-নির্দেশনায় এবং ডিবির ওসি আবুল কালামের তত্ত্বাবধানে এস আই সঞ্জয় সরকারের ডিবির চৌকস টিম নিয়ে জেলার কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের ফৌজদার মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী বাবু ৮১ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
জানা যায়, ইয়াবা ব্যবসায়ী বাবু দীর্ঘদিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মরণশীল ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে।
তারই লক্ষ্যে নেত্রকোণা জেলার দক্ষ এবং বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদের কঠোর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার দক্ষ ডিবি পুলিশ দূর্গাপুর উপজেলা থেকে ৮১ পিস ইয়াবা সহ বাবুকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিবির বিচক্ষণ অফিসার ইনর্চাজ(ওসি) আবুল কালাম জানান
ইয়াবা ব্যবসায়ী বাবু দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে।
তিনি আরো বলেন, আমাদের অভিভাবক এসপি স্যারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলা আনন্দপুর গ্রামের ফৌজদার মিয়ার ছেলে বাবুকে ৮১ পিস ইয়াবা সহ গ্রেফতার করি।
গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
এ প্রসংঙ্গে জেলার সুযোগ্য পুলিশ সুপার(এসপি) ফয়েজ আহমেদ বলেন, আমি বরাবরেই বলে আসছি মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।
তিনি আরো জানান, প্রতিটি থানায় কড়া নির্দেশ দেওয়া আছে।
মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখতে এবং আমার পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে মাদক উদ্ধার এবং তাদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করছে।
এই জেলায় মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ।


