print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, জুলাই,২০২১

মোঃ হানিফ বিন রফিক ঠাকুরগাঁও ‌জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস মোকাবেলায় সদর হাসপাতালে ৫টি বড় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। ২৬ জুলাই সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ-কানেকটিং পিপলের জেলা শাখার আয়োজনে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ চপল, সংগঠনের জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী সাকিব মাহমুদ রিচি প্রমুখ।

এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান, আসাদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংগঠনের সদস্য নাহিন, রাতুল, প্রান্ত, শিহাব, সেজান, অঙ্কুর, সৌধসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় বিনামূল্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে প্রদানের জন্য ৫টি ৯ দশমিক ৮ কিউবিক মিটারের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সংযোগ-কানেকটিং পিপল সংগঠনের পক্ষ থেকে সারা দেশে করোনা মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। এরই ধরাবাহিকতায় এর আগে ঠাকুরগাঁও সদর হাসপাতাল কর্তৃপক্ষকে ননব্রিদিং মাস্ক, কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়। আগামীতেও বড় পরিসরে বিভিন্ন করোনা উপকরণ বিতরণ করা হবে বলে সংগঠনের সদস্যরা জানান।