
———–কবিতা——–
—-আনোয়ার চিশতি—-
——নেত্রকোণা———-
———————————–
প্রবল মনোবল
কঠিন নিয়মানুবর্তীতা
বৈধ আদেশ পালন
ইহাই হলো ট্রেনিং।
অনেক লোকের সমাগম
সকলেই একই নিয়মে চলা
সুখ দুঃখ এক সাথে বরণ
একেি বলে ট্রেনিং।
কাক ডাকা ভোর
রাত অবধী কর্মে লেগে থাকা
সময় মত রাতে ঘুমিয়ে
এই ত্যাগ স্বীকার করার নাম
হইল ট্রেনিং।
এক জনের অপরাধে
সকলেই শাস্তি ভোগ
অজহাতে মুক্তি নয়
এরই নাম ট্রেনিং।
নতুন কিছু দেখা
নতুন কিছু শেখা
নতুন অভিজ্ঞতা অর্জন
এই মহতি উদ্দোগের নাম ট্রেনিং।
অপরিচিত লোকের পরিচয়
দক্ষ প্রশিক্ষকের সাক্ষাত লাভ
আধুনিক অস্ত্রের প্রশিক্ষন গ্রহন
এই হলো সৈনিকের ট্রেনিং।
শারীরিক পরিশ্রমে দেহ গঠন
ভবিষ্যত উদ্দেশ্য সফল করন
প্রয়োজনী দিক নির্দেশনা গ্রহন
এই হলো বাহিনীর ট্রেনিং।
নিজেকে স্মার্টনেস
নিজ কর্মে সফল ভাবে ব্যবহার
সিনিয়রদের মন কর্মে মন জয়
এই হলো প্রকৃত ট্রেনিং।
প্রশিক্ষন শেষে জয়ের সনদ গ্রহন
পরবর্তীতে উপযুক্ত মানুষ হওয়া
অন্যকে প্রশিক্ষন প্রদান করে
সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা করার নাম ট্রেনিং।
—————————————————————


