print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০১-০১-২০২১
টেকনাফ প্রতিনিধি ঃ

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ওসমান সিকদার কে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার ১ জানুয়ারি ২০২১ ভুরে ফজরের নামায শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী শাকের ও কেফায়ত উল্লাহর নেতৃত্বে এক দল সন্ত্রাসী কোন কথা ছাড়াই অতর্কিত ওসমান সিকদারকে লক্ষ্য করে গুলি করে। একপর্যায়ে ওসমান শিকদার গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় মুসল্লিরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে প্রেরণ করলে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হত্যা মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাবিবুর রহমান।