print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, আগষ্ট,২০২২

জুবাইরুল ইসলাম জুয়েল- টেকনাফ কক্সবাজারঃ

টেকনাফের সীমান্তবর্তী সেন্টমার্টিন সাগরে কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে (১,লক্ষ-৭০ হাজার পিস) ইয়াবার চালান জব্দ’সহ মায়ানমারের ৬জন নাগরিককে আটক করেন আভিযানিক দল।

১৬ আগষ্ঠ (মঙ্গলবার) বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশন কার্যালয়ের থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,ভোররাত ৩:০০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি ষ্টেশন টেকনাফ কোস্টগার্ডের লেঃ কমান্ডার আশিক আহমেদ বিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে বিশেষ আভিযানিক দল প্রবালদ্বীপ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে ভোররাত ৩:০০টার দিকে, চর এলাকা থেকে প্রায় ২ কি:মি: দক্ষিন-পূর্বে মায়ানমার সীমান্ত হতে একটি ফিশিং বোটকে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বহনকারী একটি বোট আসতে দেখা যায়, বোটটি কাছাকাছি আসলে রেইডিং টিমের সদস্যরা ঐ বোটটিকে টর্চ ও বাঁশির মাধ্যমে থামার সংকেত দেয়।

কিন্তু বোটটি গতিবিধি পরিবর্তন করে মায়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেইডিং টিমের সদস্যরা ধাওয়া করে উক্ত বোটের কাছে গেলে রেইডিং টিমের সদস্যদের উপর দেশিয় অস্ত্রসস্ত্র দ্বারা আক্রমনের চেষ্টা করা হয়। এসময় কোস্টগার্ড সদস্যরা তাদের ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করার পর তাদের থামিয়ে বোট তল্লাশী করে ১টি বস্তা হতে ১লাখ ৭০হাজার পিস ইয়াবা ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ৬জন মিয়ানমারের আকিয়াব জেলার ঘাইট্টাখালী থানার মাষ্টার দিল মোহাম্মদ মাঝি এলাকার মৃত নুর আহমদের পুত্র কেফায়েত উল্লাহ (২২), ক্যাম্প পাড়া, মৃত আব্দুল গফফারের পুত্র মোঃ শরিফ (২৭) জালাল উদ্দিনের পুত্র মোঃ হোছন (৩৮), ক্যাম্প পাড়ার মৃত হারেচ এর পুত্র: ছৈয়দুর রহমান (৪৩) মৃত রশিদ আহমদের পুত্র :মোঃ হোছন (২৭) এবং ক্যাম্প পাড়া নুর কবিরের পুত্র: নুর হোসেন (২১) কে আটক করতে সক্ষম হয় এই যৌথ অভিযানিক দল।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান,জব্দকৃত ইয়াবা,কাঠের বোটসহ আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।