print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮ এপ্রিল, ২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৫ দিনের সর্বাত্মক লকডাউন কার্যকরে হিমশিম খাচ্ছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে সড়ক মহাসড়কের বেড়েছে মানুষের চলাচল। মোটর সাইকেল, ইজিবাইক, রিক্সাযোগে চলাচল করছে নানা শ্রেণী পেশার মানুষ।
সকাল থেকে প্রয়োজন ব্যাতিত চলাচল রোধে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নির্দেশে সদর থানার ওসি মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা মোটর সাইকেল আরোহী থেকে শুরু করে সব ধরনের যানবাহনে চলাচলকারী যাত্রীদের যাচাই করা হয়। এসময় অর্ধ-শত ইজিবাইক ও মোটর সাইকেল আটক করে মামলা দেওয়া হয়।
এদিকে সড়ক মহাসড়কে কিছুটা নিয়ন্ত্রন করা গেলেও হাটবাজারে নেই লকাডাউনের চিহ্ন। সামাজিক দুরুত্ব না মেনে মাস্ক পরিধান না করেই কেনা বেচা করছে ক্রেতা-বিক্রেতারা।