print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, ডিসেম্বর,২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস ঝিনাইদহ এর আয়োজনে গতকাল সকালে ঝিনাইদহ কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে(টিটিসি) ‘বিজয়ের ৫০ বছরে বাংলাদেশের অর্জন ও ভবিষ্যত পরিকল্পনা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুস্তম আলী, এবং বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক।
প্রধান অতিথি স্বাধীনতা অর্জনে জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব, বীর মুক্তি যোদ্ধাদের চূড়ান্ত আত্মত্যাগ এবং আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে জাতির পিতার সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।