print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, মার্চ,২০২৩

সোহেল খন্দকার,(ঝালকাঠি)প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে (১৩ মার্চ) রাত ১:৩০ মিনিটের সময় সাফিয়া বেগম তার নিজ স্বামী ইজিবাইক চালক মোঃ রবিউল আউয়াল তালুকদারকে ছুরি দিয়ে গলা কেটে হত্য করেন।

সাফিয়া বেগমের কাছে হত্যার কারণ জানতে চাইলে তিনি বলেন আমাদের ২০০৫ সালে বিয়ে হয় রবিউল আউয়ালের সাথে আমাদের দুটি ছেলে রয়েছে একজন রাফিন তালুকদার ও সাকিব তালুকদার।দুইমাস ১৫ দিন আগে একটি বিয়া করছেন।
আমাকে অনেক মারধর করত এবং তাড়িয়ে দেওয়ার চেষ্টা করত তাই আমি সহ্য করতে না পেরে আমি তাকে রাতে ঘুমের ঔষধ খেয়ে ঘুমান্ত অবস্থায় হাত পা ওড়না দিয়ে বেঁধে চাকু দিয়ে জবাই করে হত্যা করেছি।

এ ঘটনায় সাফিয়া বেগমকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।