print news || Dailydeshsomoy

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ার কৈখালী বাজারে সাজানো মাদক মামলায় নিরীহ যুবক মিঠু হালদার(২২) কারাগারে।

মিথ্যা মামলার শিকার মিঠু হালদার কাঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের পুলিন হালদারের ছেলে। জানা গেছে, বর্তমান চেয়ারম্যান জাকির ফরাজী সমর্থক হওয়ায় এ মিথ্যা হয়রাণীমুলক মামলা সাজিয়ে নিরপরাধ মিঠু হালদারকে ফাঁসিয়েছে প্রতিপক্ষ পিরোজপুর জেলার ভান্ডারিয়ার কাউন্নার একাধিক মামলার আসামি রিপন, উওর চেচরীর দেলোয়ার হাং এর ছেলে যথাক্রমে সুজন ও রিপন হাং, মহিষকান্দি গ্রামের আলতাফ মাস্টারের ছেলে পলাশ খান, পশ্চিম চেচরির ফারুক মুন্সির ছেলে প্রিন্স মুন্সি। কারন সদ্য স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঠু হালদার বর্তমান চেয়ারম্যান জাকির ফরাজীর কাছে লোক হওয়ায় অপর চেয়ারম্যান প্রার্থী হারুন জোমাদ্দারের ভাড়াটে পিরোজপুর থেকে আনা সন্ত্রাসীরা নিরীহ মিঠু হালদারকে ধরে তার পকেটে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করে, পুলিশ কোন প্রকার মিঠু হালদারের কথায় কর্ণপাত না করে প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হইয়া এ রকম মামলা দায়ের করেন। এ সময় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার নিরীহ মিঠু হালদারের সাথে সন্ত্রাসীদের সাথে কথা কাটাকাটির সময় ঐ স্থান অতিক্রমকালে তিনি জিজ্ঞাসা করলে ভুয়া তথ্য দিয়ে ইউএনওকে ভুল বুঝায়। এ মিথ্যা সাজানো মামলা সম্পর্কে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক বলেন, যদি কোনভাবে সাজানো মামলা হয় তবে নিরীহ যুবক মিঠু হালদারকে মামলা থেকে রেহাই দেয়া হবে।