
প্রকাশিত,০৮, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
সম্প্রতি এক শিক্ষার্থীকে জোড় করে ধর্মান্তরিত করা চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডের কড্ডা বাজার সফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রতির দেশ, এদেশের সব ধর্মের মানুষরাই পরস্পরের সঙ্গে সম্প্রতির সাথে বসবাস করে আসছে। কেউ এই সম্প্রতি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুরাদ আলী, সদর উপজেলা সহকারি ভূমি কমিশনার রাফে মোহাম্মদ ছরা, জিএমপি সহকারী কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) আবু সায়েম নয়ন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ও মাইনরিটি এ্যাক্ট সভাপতি এ্যাড. রবীন্দ্র চন্দ্র ঘোষ, গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোরশেদ আলম সরকার, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর লিপি চৌধুরী মনি সহ স্থানীয় ডাঃ গোপাল চন্দ্র দাস, আব্দুস সামাদ মিয়া, দেওয়ান মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাবু নিরঞ্জন কুমার নাগ, হাজী আব্দুল বারেক মিয়া, ইঞ্জিনিয়ার মোঃ সফিউদ্দিন খান, মোঃ শহিদুল ইসলাম খান, মোঃ আনোয়ার হোসেন সরকার শামীম, মুন্সি জয়নাল আবেদীন, হাজী নুর হোসেন, সাবেক ভিপি মোঃ শফিকুল ইসলাম শফি, এ্যাড. মোঃ জাকির হোসেন, বিকাশ সরকার, মোশারফ হোসেন সৌরভ, ডাঃ লতিফুর রহমান জনি, বাদল চন্দ্র সরকার, বাবু ননি মোহন সরকার, মোঃ রিয়াজুর রহমান ছোটন, মোঃ সিরাজুল ইসলাম সিরু, দুলাল উদ্দিন ও হাজী কামাল আহমেদ সহ এলাকার সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের নারী পুরুষা উপস্থিত ছিলেন।