print news || Dailydeshsomoy

————কবিতা———-

—-আনোয়ার চিশতি—–
———–নেত্রকোণা—–
—————————————
জীবন নামক রঙ্গিন নৌকা
ছাড়ো পাল তুলিয়া
সেই নায়ের মাঝি হয়ে
রাখো হাল ধরিয়া।

পুরাতন নৌকা হলে
ভেংগে যাবে পড়িয়া
নৌকার মাঝে ছিদ্র হলে
পানি যাবে ভরিয়া।

সেগুন কাঁঠের নৌকা বাধো
অতি যতন করিয়া
কালো আলকাতরার রং মাখিয়া
ছাড়ো নদী দরিয়ায়।

মুখে রাখো আল্লাহু নাম
সংগে রাসুলের দুরুদ পড়িয়া
চেয়ে দেখো সকল বিপদ
গেছে দুরে সরিয়া।

ওয়াক্ত মতে আযান দিও
নামাজ যাইও পড়িয়া
এই নৌকা পার করিবে
ঘাটে নিবে তড়িয়া।
———————————————-
কবিতাঃরচনাস্হল,ময়মনসিংহ।।
তাং২৯/১১/২০২০ইং