print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, জুন,২০২১

মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
স্টাফ রিপোর্টার :

জীবননগর উপজেলা অন্তর্বর্তী গ্রামসমূহে ক্রমান্বয়ে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পুলিশ, জেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত প্রচারাভিযান সহ বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ করলেও অধিকাংশ জনসাধারণের মধ্যে আইন লঙ্ঘনসহ সচেতনতার অভাব লক্ষনীয়। এমতাবস্থায়, অদ্য ১৭.০৬.২০২১ খ্রিঃ তারিখ বেলা ১১:৩০ ঘটিকার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহি অফিসার জনাব এস.এম মুনিম লিংকন এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, জীবননগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।