print news || Dailydeshsomoy

প্রকাশিত,৫, জুন,২০২১

মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
স্টাফ রিপোর্টার, ঃ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার সুবলপুর কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্ভোধন করলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে ২৫ টি কেন্দ্রে ৫ই জুন থেকে ১৯শে জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩শ ৯৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭শ ৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে।

ক্যাম্পেইনের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শহিদুল ইসলাম,প্যানেল মেয়র-২ শোয়ের আহম্মেদ অঞ্জন, প্যানেল মেয়র-৩ রিজিয়া খাতুন, কাউন্সিলর জয়নাল আবেদিন, আবুল কাশেম, জামাল হোসেন খোকন, ওয়াসিম রাজা, মতিয়ার রহমান, আপিল মাহমুদ, খোকন হোসেন এবং মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন ও পরিছন বেগম